Nabanna | চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ওবিসি মামলার রায়ের পর নিয়োগ নিয়ে তোড়জোড় রাজ্যের

Key Highlightsওবিসি মামলার রায়ের পর কোন কোন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে, নিয়োগকারী সংস্থার থেকে ৭ দিনের মধ্যে তথ্য তলব করা হয়েছে।
ওবিসি তালিকা নিয়ে পূর্বতন সরকারের মামলা সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করলো বর্তমান রাজ্য সরকার। একইসঙ্গে, রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও তাদের পৃথক আপিলও প্রত্যাহার করেছে। এরপরই নিয়োগের জন্য প্রস্তুতি রাজ্য সরকারের। ইতিমধ্যেই কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, স্বাস্থ্য নিয়োগ বোর্ডের চেয়ারম্যান, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান, যৌথ প্রবেশিকা পরীক্ষার বোর্ডের চেয়ারম্যান-সহ একাধিক ক্ষেত্রে চিঠি গিয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কলকাতা হাইকোর্টের ২২ মে ২০২৪-এর রায়ের আগে শুরু হওয়া সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য। পাশাপাশি, ১০ জুন ২০২৫ থেকে ১৮ মে ২০২৬-এর মধ্যে শুরু হওয়া নিয়োগ, ১৮ মে ২০২৬-এর পরে শুরু হওয়া নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- নবান্ন
- westbengal
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- নিয়োগ


