Nabanna | সিভিক ভলান্টিয়ারদের জন্যে সুখবর, ভোটের আগেই বোনাসের ঘোষণা নবান্নের

Thursday, March 19 2026, 5:31 pm
Nabanna | সিভিক ভলান্টিয়ারদের জন্যে সুখবর, ভোটের আগেই বোনাসের ঘোষণা নবান্নের
highlightKey Highlights

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদেরও বোনাস বাড়ছে। প্রায় ৬০০ টাকা বাড়ানো হচ্ছে বোনাস।


ভোটার আগে সিভিক ভলান্টিয়ারদের জন্যে বোনাসের ঘোষণা নবান্নের। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের প্রায় ৬০০ টাকা বাড়ানো হচ্ছে বোনাস। নির্বাচনের দিন ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয় পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File