Nabanna | দিনের পর দিন আটকে রাখা যাবে না জরুরি ফাইল, অন্যথায় শোকজ! কড়া নবান্ন

Thursday, November 12 2026, 3:15 pm
Nabanna | দিনের পর দিন আটকে রাখা যাবে না জরুরি ফাইল, অন্যথায় শোকজ! কড়া নবান্ন
highlightKey Highlights

সরকারি কাজে গতি আনতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন ‘শাস্তি’র কথা জানাল নবান্ন (Nabanna)।


সরকারি কাজে গতি আনতে সংশ্লিষ্ট কর্মী, আধিকারিকদের ওপর কড়া নবান্ন। বৃহস্পতিবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানালো, আর দিনের পর দিন আটকে রাখা যাবে না জরুরি ফাইল। কাজের বরাত পেয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করতে হবে। বিলম্ব হলে সংশ্লিষ্ট কর্মীকে শোকজ করা হবে। প্রতি মাসের ১০ তারিখে কাজের পর্যালোচনা হবে। কোনও কাজে ডেডলাইন মিস হলে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, এই নিয়ম দ্রুত কার্যকর করতে হবে, যাতে সরকারি কাজের গতিশীলতা বৃদ্ধি পায় এবং উন্নয়ন আটকে না যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File