Nabanna on Government Employees | সংবাদমাধ্যমে মতামত প্রকাশে 'না', সরকারি কর্মীদের জন্যে জারি জরুরি সার্কুলার!

Thursday, May 21 2026, 3:38 am
Nabanna on Government Employees | সংবাদমাধ্যমে মতামত প্রকাশে 'না', সরকারি কর্মীদের জন্যে জারি জরুরি সার্কুলার!
highlightKey Highlights

রাজ্য সরকারি কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন না সংবাদমাধ্যমের সামনে। শুধু তাই নয়, কোনও নথি আদান-প্রদানও করতে পারবেন না তাঁরা।


গত ১৯ মে ২০২৬ একটি নির্দেশিকা জারি করে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা সংবাদপত্রে লেখালেখি, নথি আদান-প্রদান বা কোনও মিডিয়া কার্যকলাপে থাকতে পারবেন না। রাজ্য সরকারের তরফে সমস্ত দফতরের প্রধান, জেলা শাসক এবং পুলিশ প্রশাসনকে পাঠানো হয়েছে সার্কুলারটি। আইএএস (IAS), ডবলিউবিসিএস (WBCS), পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (WBPS)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File