Nabanna on DR | পেনশনভোগীদের ৫০ শতাংশ এরিয়ার দেবে নবান্ন, কবে পাবেন টাকা?
Tuesday, July 7 2026, 5:05 pm

Key Highlights২০০৮ থেকে ২০১৯ সালের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিআর (Arrear Dearness Relief)-এর আনুমানিক অঙ্কের ৫০ শতাংশ টাকা সরাসরি পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য বড় সুখবর। দিন কয়েক আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য। নবান্নের তরফ থেকে এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপাতত কলকাতা পুরসভা এলাকার রাজ্য সরকারি পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা এই বকেয়া পাবেন। মঙ্গলবার অর্থ দফতরের পেনশন শাখা থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট পেনশনারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গোটা প্রক্রিয়াটি স্বচ্ছ, গতিশীল, নির্ভুল করতে ‘ডবলুবিআইএফএমএস-এর অধীনে একটি ‘ব্যাঙ্ক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল’ও চালু হয়েছে।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- শহর কলকাতা
- নবান্ন
- শুভেন্দু অধিকারী
- পেনশন


