Loan Interest Rate | রাজ্য সরকারের দেওয়া ঋণে সুদের হার নির্দিষ্ট করল নবান্ন!
Monday, August 31 2026, 5:29 pm

Key Highlights২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকারের দেওয়া ঋণে বার্ষিক ৭.৩২ শতাংশ সুদের হার নির্দিষ্ট করল নবান্ন।
২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকারের দেওয়া ঋণে বার্ষিক ৭.৩২ শতাংশ সুদের হার নির্দিষ্ট করল নবান্ন। অর্থ দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, পুরসভা, পঞ্চায়েত সমিতি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সমবায় সমিতিগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। সাধারণ ঋণ শোধের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর এবং ওয়ার্কিং ক্যাপিটাল লোনের মেয়াদ ৩ বছর রাখা হয়েছে। আসল বা সুদের কিস্তি মেটাতে ব্যর্থ হলে মূল সুদের হারের ওপর অতিরিক্ত ২.৫ শতাংশ হারে জরিমানা সুদ বা পিনাল ইন্টারেস্ট যুক্ত হবে। তবে গৃহনির্মাণ প্রকল্প এবং NABARD, LIC বা HUDCO থেকে পাওয়া ঋণের ক্ষেত্রে এই সুদের হার প্রযোজ্য হবে না।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- অর্থনীতি
- অর্থনৈতিক


