Nabanna | জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবেন না পঞ্চায়েত-পুর প্রধানরা, বড়ো বদল নবান্নের
Thursday, July 23 2026, 4:28 pm

Key Highlightsএবার থেকে পঞ্চায়েত ও পুর প্রধানরা আর জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবেন না। সরকারি আধিকারিকরাই একমাত্র শংসাপত্র দিতে পারবেন।
এবার সরকারি নিয়মে বড়ো বদল আনলো নবান্ন। নবান্নের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জন্ম-মৃত্যুর শংসাপত্রে একমাত্র সরকারি আধিকারিকদের সইয়ের ক্ষমতা থাকবে। পঞ্চায়েত ও পুর প্রধানরা আর জন্ম-মৃত্যুর শংসাপত্র ইস্যু করতে পারবেন না। খুব শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। মনোজ আগরওয়ালের দাবি এসআইআরের কাজ চলাকালীন, প্রচুর ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে। এই বার্থ সার্টিফিকেটের উপর নির্ভর করে আধার কার্ড-সহ অন্যান্য পরিচয়পত্র বানানোর কাজ করা হয়েছে। তা রুখতেই এই নিয়ম আনলো নবান্ন।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- westbengal
- পশ্চিমবঙ্গ
- ভারত সরকার
- রাজ্য সরকার
- পশ্চিমবঙ্গ সরকার


