TMC Corruption | তৃণমূল জমানায় সরকারের দুর্নীতি ও লুটের তদন্তে কমিশন গঠনের ঘোষণা নবান্নের!

Key Highlightsসব দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করল নতুন রাজ্য সরকার।
রাজ্যে পালাবদলের পরে একের পর এক তৃণমূল নেতার দুর্নীতি সামনে আসছে। মিড ডে মিল থেকে শুরু করে, গোরু পাচার, ১০০ দিনের কাজ, আবাস যোজনায় ভূরি ভূরি অভিযোগ রয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধেও। এবার সেই সব দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিশন গঠন করল নতুন রাজ্য সরকার। ২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তর ও প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগই খতিয়ে দেখবে এই কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা, খাদ্য ও সরবরাহ, পুরসভা, পঞ্চায়েত, আবাসন, মৎস্য এবং ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের নিয়োগ ও উন্নয়নমূলক কাজে আর্থিক নয়ছয়ের তদন্ত করা হবে। এর মধ্যে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে উম্পুনের ত্রাণ বণ্টন, ১০০ দিনের কাজ এবং মিড-ডে মিল প্রকল্পে সরকারি টাকা আত্মসাতের মতো অভিযোগগুলির উপরে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- দুর্নীতি


