Nabanna | আইপিএস অফিসারদের জন্য বিশেষ আর্থিক সুযোগ-সুবিধা ঘোষণা করল নবান্ন!
Tuesday, November 17 2026, 3:00 pm

Key Highlightsরাজ্যের আইপিএস অফিসারদের দীর্ঘদিনের দাবি মেনে একগুচ্ছ নতুন আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতা ঘোষণা করল রাজ্য সরকার।
রাজ্যের আইপিএস অফিসারদের দীর্ঘদিনের দাবি মেনে একগুচ্ছ নতুন আর্থিক সুযোগ-সুবিধা ও ভাতা ঘোষণা করল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আইজি পদমর্যাদার নীচের কর্মরত অফিসাররা এখন থেকে মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা পাবেন, যা পরে ৩০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি, সরকারি আবাসন না পেলে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত বাড়িভাড়া রিইম্বার্সমেন্ট এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য দেশ-বিদেশে ৫০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণের সুবিধা মিলবে। এছাড়া বিদেশ ভ্রমণের আর্থিক সহায়তা ও অফিস সহায়ক রাখার খরচও ফেরত দেওয়া হবে। কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ডিজিপি পদমর্যাদার আধিকারিকদের জন্যও দু’জন করে অ্যাটেনডেন্ট রাখার খরচ বহন করবে রাজ্য। প্রশাসনিক মহলের বিশ্বাস, এই পদক্ষেপে অফিসারদের কর্মদক্ষতা ও মনোবল আরও বৃদ্ধি পাবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- নবান্ন
- শুভেন্দু অধিকারী
- আইপিএস অফিসার


