Myanmar | বৌদ্ধ মঠে হামলা জুন্টার! গোলাবর্ষণে মৃত অন্তত ১৪ ভিক্ষু, আহত ২০

Friday, August 21 2026, 3:59 pm
Myanmar | বৌদ্ধ মঠে হামলা জুন্টার! গোলাবর্ষণে মৃত অন্তত ১৪ ভিক্ষু, আহত ২০
highlightKey Highlights

সেদেশের এক বৌদ্ধ মঠে হামলা চালাল জুন্টা। সেই বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে।


২০২১ সালের পর থেকে সেনার দখলে মায়ানমার। ক্রমাগত পরিস্থিতির অবনতি হচ্ছে সেদেশে। সূত্রের খবর, শুক্রবার মায়ানমারের মধ্যাঞ্চলে সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে হামলা চালিয়েছিল জুন্টা। পশ্চিমে মিয়াউং টাউনশিপের ‘সোয়েল লে ওহ’ গ্রামের ওই মঠে এক সপ্তাহব্যাপী ধ্যানের কার্যক্রম চলছিল। সেই উপলক্ষে ওই মঠ চত্বরে অন্তত শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেইসময় ১৫ মিনিটের ব্যবধানে বিমান থেকে দুটি বোমা ফেলা হয় মঠ চত্বরে। এই বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত ২০।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File