Sword of Honour | ফের ব্রিটিশ সেফটি কাউন্সিলের ‘সোর্ড অব অনর’ সম্মান অর্জন মাই হোম গ্রুপের!

Sunday, November 29 2026, 10:02 am
Sword of Honour | ফের ব্রিটিশ সেফটি কাউন্সিলের  ‘সোর্ড অব অনর’ সম্মান অর্জন মাই হোম গ্রুপের!
highlightKey Highlights

নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ব্রিটিশ সেফটি কাউন্সিলের মর্যাদাপূর্ণ ‘সোর্ড অব অনর অ্যাওয়ার্ড’ পেল মাই হোম গ্রুপ।


নিরাপত্তা ব্যবস্থাপনায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ চলতি বছরে ব্রিটিশ সেফটি কাউন্সিলের মর্যাদাপূর্ণ ‘সোর্ড অব অনর অ্যাওয়ার্ড’ পেল মাই হোম গ্রুপ। এই নিয়ে পরপর দ্বিতীয় বছর এই আন্তর্জাতিক সম্মান অর্জন করল সংস্থাটি। কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্য, সুস্থতা এবং পরিবেশগত ব্যবস্থাপনায় সর্বোচ্চ মান বজায় রাখার জন্যই এই পুরস্কার দেওয়া হয়।ফাইভ স্টার অডিটে সর্বোচ্চ গ্রেড অর্জনের পর কঠোর মূল্যায়নের ভিত্তিতে এই সম্মান মেলে। সংস্থার দাবি, কর্মীদের নিরাপত্তায় আপস না করে বিশ্বমানের মানদণ্ড বজায় রাখার ফলেই এই সাফল্য এসেছে এবং এটি ভারতীয় শিল্পক্ষেত্রের নিরাপত্তা মানকেও বিশ্বমঞ্চে তুলে ধরেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File