H1b Visa | ৬০ দিনের মধ্যে কাজ না খুঁজলে ছাড়তে হবে দেশ, বিপাকে হাজার হাজার ভারতীয়!
Thursday, May 21 2026, 12:38 pm

Key Highlightsভারতীয় চাকুরিজীবীদের মধ্যে একটা পুরোনো ভয় জেগে উঠেছে। ভয়টা হল চাকরি হারালে দেশে থাকার অধিকারও হারাতে হতে পারে।
মার্কিন প্রযুক্তি সংস্থায় কর্মী ছাঁটাইয়ের লেগেছে ধুম। সিলিকন ভ্যালির কোম্পানিগুলো আবারও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। কর্মী ছাটাই করছে অ্যামাজন, লিঙ্কডইনও। যার ফলে ভারতীয় চাকুরিজীবীদের মধ্যে একটা পুরোনো ভয় জেগে উঠেছে। ভয়টা হল চাকরি হারালে দেশে থাকার অধিকারও হারাতে হতে পারে। আমেরিকায় কর্মরত বেশিরভাগ ভারতীয় এইচ-১বি ভিসায় (H-1B Visa) কাজ করেন। যা সরাসরি তাঁদের নিয়োগকর্তার সঙ্গে যুক্ত থাকে। নিয়ম অনুযায়ী, ভিসায় স্পনসর করতে ইচ্ছুক এমন অন্য নিয়োগকর্তা খুঁজে বের করার জন্য তাঁরা সাধারণত মাত্র ৬০ দিন সময় পান। যদি দুই মাসের মধ্যে চাকরি খুঁজে না পান, তাহলে দেশ ছাড়তে হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারতীয়
- কর্মী ছাটাই


