Mushtaq Khan | ক্যান্সারের সাথে লড়াইয়ে হার, প্রয়াত 'ওয়েলকাম' খ্যাত মুস্তাক খান!

Key Highlightsসিলভার স্ক্রিনে অতি পরিচিত সেই চরিত্রাভিনেতা মুস্তাক খান মারা গেলেন, বয়স হয়েছিল ৫৬ বছর।
মারা গেলেন সিলভার স্ক্রিনের অতি পরিচিত মুখ বলিউড ফিল্ম ওয়েলকাম খ্যাত মুস্তাক খান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে ভুগছিলেন মুস্তাক খান। গত ১৫ দিন ধরে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২৪ সেপ্টেম্বর সেখানেই তাঁর মৃত্যু হলো। ১৯৮০ সালের বিখ্যাত সিরিও কমেডি ছবি ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়’-তে নজর কেড়েছিলেন মুস্তাক। ‘মেরা এক টাং নকলি হ্যায়...’- বলিউড ফিল্ম ওয়েলকাম-এ তাঁর এই ডায়লগ ১৯ বছর পরেও সিনেপ্রেমীদের মুখে মুখে ঘরে। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় থাকবে ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’ (১৯৯৩), ‘রাজা’ (১৯৯৫), ‘গদর: এক প্রেম কথা’ (২০০১), ‘জোড়ি নম্বর ১’ (২০০১), ‘মুঝসে শাদী করোগী’ (২০০৪), স্বদেশ (২০০৪), ‘ওয়েলকাম’ (২০০৭), ‘ওয়ান্টেড’ (২০০৯), ‘ও মাই গড!’ (২০১২), ‘স্ত্রী’ (২০১৮), ‘গদর ২’ (২০২৩) এবং সাম্প্রতিক ‘স্ত্রী ২’ (২০২৪)।
- Related topics -
- বিনোদন
- অভিনেতা
- ক্যান্সার রোগী
- ক্যান্সার
- মৃত্যু


