Pahalgam Terror Attack | বাডগামে সেনার যৌথ অভিযানে খতম পহেলগাম হামলার মূল চক্রী মুসা!

Thursday, October 1 2026, 9:37 am
Pahalgam Terror Attack | বাডগামে সেনার যৌথ অভিযানে খতম পহেলগাম হামলার মূল চক্রী মুসা!
highlightKey Highlights

জম্মু-কাশ্মীরের বাডগামে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিহত হল পহেলগাম জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড মহম্মদ আসিফ ওরফে হাসিম মুসা।


জম্মু-কাশ্মীরের বাডগামে সেনা, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে নিহত হল পহেলগাম জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড মহম্মদ আসিফ ওরফে হাসিম মুসা। বুধবার রাতে বাডগামের গুরওয়েথ কালানে লস্কর-ই-তৈবার এই শীর্ষ জঙ্গি কম্যান্ডারকে ঘিরে ফেলে জওয়ানরা। পাল্টা গুলিবর্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দেহ থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। গোয়েন্দা সূত্রে খবর, ২০২৩ সালে ভারতে অনুপ্রবেশকারী এই পাক এসএসজি প্যারা-কম্যান্ডো 'ওজিডব্লিউ' নেটওয়ার্কের সাহায্যে এতদিন লুকিয়ে ছিল। তবে নিরাপত্তা বাহিনী সেই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জাল ছিন্নভিন্ন করতেই আর গা-ঢাকা দেওয়া সম্ভব হয়নি মুসার। পীর পঞ্জাল থেকে নামতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘অপারেশন কোরাগ’ চালিয়ে তাকে খতম করে ‘১৫ চিনার কোর’। মুসার মৃত্যুর ফলে পহেলগাম হামলায় যুক্ত চার লস্কর জঙ্গির সবেই সেনার গুলিতে নিহত হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File