Murshidabad Medical College | বিশেষ ভাতা নিয়েও দেদার চলছে প্রাইভেট প্র্যাকটিস! ৭ চিকিৎসককে শোকজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের
Wednesday, July 8 2026, 5:13 am

Key Highlightsঅভিযোগ ওঠে, বিশেষ ভাতা নেওয়ার পরও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ৭ চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করেন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার এবং চুক্তিতে আবদ্ধ সিনিয়র রেসিডেন্টদের সরকারি নিয়ম অনুযায়ী প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি নেই। প্রাইভেট প্র্যাকটিস করবেন না কোনও সরকারি চিকিৎসক, এই মর্মে সম্মতি দিলে তাঁকে বিশেষ ভাতা দেয় স্বাস্থ্য দফতর। এবার ভাতা পেয়েও প্রাইভেট প্রাকটিসের অভিযোগে সাতজন চিকিৎসককে শোকজ করল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, ডিউটির সময় কয়েকজন চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায় না। তাঁরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম কিংবা ব্যক্তিগত চেম্বারের রোগী দেখতে ব্যস্ত থাকেন। এরপরেই বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হয়েছে।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ডাক্তার
- স্বাস্থ্যভবন


