Murshidabad Accident Update | "প্যাসেঞ্জার ট্রেন আসছে, খবরই দেননি স্টেশন মাস্টার"- মুর্শিদাবাদের দুর্ঘটনায় মুখ খুললেন গেটম্যান

Saturday, July 18 2026, 3:38 pm
Murshidabad Accident Update | "প্যাসেঞ্জার ট্রেন আসছে, খবরই দেননি স্টেশন মাস্টার"- মুর্শিদাবাদের দুর্ঘটনায় মুখ খুললেন গেটম্যান
highlightKey Highlights

তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান অনুপ কর্মকার৷ তাঁর পাল্টা দাবি, এক্সপ্রেস ট্রেন বেরনোর পর যে আরও একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে, তাঁকে সেই খবরই দেননি স্টেশন মাস্টার৷


মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। পুলকারে ধাক্কা ট্রেনের। মৃত দুই পড়ুয়া-সহ ৩। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সুপারভাইজারকে সাসপেন্ড করেছে পূর্ব রেল। গ্রেফতার করা হয়েছে গেটম্যানকে। অভিযোগ গেটম্যান ভুল করে গেট তুলে দেওয়ার কারণে রেল লাইনের উপরে চলে গিয়েছিল ওই পুলকারটি। উত্তেজিত জনতা গেটনম্যান অনুপ কুর্মকারের উপরে চড়াও হয়৷ গণধোলাইয়ে পা ভাঙে ওই গেটম্যানের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গেটম্যান অনুপ কর্মকার। তাঁর পাল্টা দাবি, এক্সপ্রেস ট্রেন বেরনোর পর যে আরও একটি প্যাসেঞ্জার ট্রেন আসছে, তাঁকে সেই খবরই দেননি স্টেশন মাস্টার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File