Murshidabad Accident | সাতসকালে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! মুর্শিদাবাদে মৃত ২ পড়ুয়া-সহ ৩
Friday, July 17 2026, 4:13 am

Key Highlightsএকটি স্কুলগাড়ি ও এক সাইকেল আরোহীকে ধাক্কা দিল দ্রুত গতিতে আসা নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন।
সাতসকালে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। পুলকারে ধাক্কা ট্রেনের। মৃত দুই পড়ুয়া-সহ ৩। শুক্রবার সকাল ৬.৪০ মিনিট নাগাদ হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখার কর্ণসুবর্ণ স্টেশনের পরে গোবিন্দপুর রেলগেটে একটি স্কুল গাড়িতে ধাক্কা মারে ট্রেন। ধাক্কার তীব্রতায় দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ভিতরে আটকে পড়ে খুদে যাত্রীরা। তড়িঘড়ি পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয়দের দাবি, লেভেল ক্রসিং খোলা ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গাড়ির চালক ও তিন জন পড়ুয়াকে আশঙ্কাজনক অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত শুরু করেছে রেল।
- Related topics -
- রাজ্য
- মুর্শিদাবাদ
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- ট্রেন দুর্ঘটনা
- শিশু মৃত্যু
- শিশুমৃত্যু
- ছাত্র মৃত্যু
- ট্রেন লাইনচ্যুত


