Municipal Election | পুরভোট নিয়ে ফের অনিশ্চয়তা? ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন
Thursday, November 5 2026, 4:19 pm

Key Highlights১২ নভেম্বরে ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু, বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
অক্টোবরের শেষের দিকে পুরভোটের (Bengal Municipal Election 2026) বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, জানিয়েছিল কমিশন। এদিকে ১২ নভেম্বরে ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু, বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়ে দিয়েছে, নির্ধারিত দিনে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ফলে পুরভোটের সময়সূচী নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, পুরভোটের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, তা নিয়েই এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি ভোটের দিনক্ষণ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গেও নির্বাচন কমিশনের আলোচনা হয়নি বলে জানা গিয়েছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- পুরভোট
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- পৌরসভা নির্বাচন
- নির্বাচন
- উপনির্বাচন
- কলকাতা পৌরসভা
- কলকাতা পুরসভা
- ভোটার কার্ড


