Abhishek Banerjee | সিআইডি দফতরে অভিষেক, তখনই কালীঘাটের বাড়ির মাপজোক করতে পৌঁছলেন পৌরনিগমের আধিকারিকরা!

Tuesday, June 16 2026, 8:09 am
Abhishek Banerjee | সিআইডি দফতরে অভিষেক, তখনই কালীঘাটের বাড়ির মাপজোক করতে পৌঁছলেন পৌরনিগমের আধিকারিকরা!
highlightKey Highlights

বাড়ির আউটসাইড মাপ, লেন , ফুটপাত ঠিকমতো ছাড় দেওয়া হয়েছে কিনা, ফুটপাতের কোনও অংশ দখল করা রয়েছে কিনা , সেইসব মাপ নিচ্ছেন আধিকারিকরা।


মঙ্গলবার সাতসকালেই ডিজে মামলায় সিআইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তখনই ১২১ নম্বর কালীঘাটে এসে পৌঁছলেন কলকাতা পৌরনিগমের আধিকারিকরা। অভিষেকের কালীঘাটের বাড়ির মাপজোক করা শুরু করলেন তারা। বাড়ির আউটসাইড মাপ, লেন , ফুটপাত ঠিকমতো ছাড় দেওয়া হয়েছে কিনা, ফুটপাতের কোনও অংশ দখল করা রয়েছে কিনা , সেইসব মাপ নিচ্ছেন আধিকারিকরা। এক আধিকারিক জানিয়েছেন, সমস্ত মাপ করে একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আগেই কলকাতা পৌরনিগমের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অভিষেকের বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ-সহ এলিভিশন কপি জমা দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File