Agnimitra Paul | নাগরিকদের সমস্যা ফোনেই শুনে সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, জুলাই থেকে শুরু ‘মুখোমুখি’!

Saturday, June 27 2026, 7:01 am
Agnimitra Paul | নাগরিকদের সমস্যা ফোনেই শুনে সমাধান করবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, জুলাই থেকে শুরু ‘মুখোমুখি’!
highlightKey Highlights

সরাসরি সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নতুন উদ্যোগ ‘মুখোমুখি’র ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।


সরাসরি সাধারণ মানুষের সমস্যার সমাধান করতে নতুন উদ্যোগ ‘মুখোমুখি’র ঘোষণা করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যের পৌর এলাকাগুলির নাগরিকদের পরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত ও সরাসরি সমাধানের লক্ষ্যে এক নজিরবিহীন উদ্যোগ নিতে চলেছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাঁদের অভাব-অভিযোগের কথা জানাতে পারবেন খোদ পুরমন্ত্রীকে। জানা গিয়েছে, ৪ জুলাই কলকাতা পুরসভা থেকে এই বিশেষ প্রোগ্রাম শুরু হবে। প্রথম দিন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (কেএমসি) এলাকা দিয়ে এই কর্মসূচি শুরু হবে। প্রতি শনিবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেএমসি এলাকার বাসিন্দাদের জন্য ফোন লাইন খোলা থাকবে। কলকাতা ছাড়াও পর্যায়ক্রমে রাজ্যের বাকি সমস্ত কর্পোরেশন এলাকা যেমন— আসানসোল, শিলিগুড়ি, হাওড়া, বিধাননগর এবং চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্যও সপ্তাহে আলাদা আলাদা দিন ও সময় নির্ধারণ করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File