Mumbai Air Pollution | দিল্লিকেও ছাড়াচ্ছে মুম্বইয়ের বায়ুদূষণ, ক্ষোভ প্রকাশ বম্বে হাইকোর্টের!
Thursday, October 22 2026, 12:43 pm

Key Highlightsমুম্বইয়ের বিপজ্জনক বায়ুদূষণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল বম্বে হাইকোর্ট।
মুম্বইয়ের বিপজ্জনক বায়ুদূষণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, বর্তমানে মুম্বইয়ের বায়ুর মান দিল্লিকেও ছাপিয়ে গিয়েছে। বুধবার বিচারপতি জি এস কুলকার্নি এবং বিচারপতি ডঃ নীলা গোখলের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, মানুষ যাতে বাড়ি থেকে বেরোনোর আগে দূষণের সূচক মেপে দেখতে বাধ্য না হয়, তা নিশ্চিত করা প্রশাসনের কাজ। পরিস্থিতি ভয়াবহ হলেও পুরসভা ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেলদোল নেই বলে তোপ দাগে আদালত। বাজির ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলো নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশ কমিশনারকে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ অক্টোবরের শুনানির আগে প্রশাসনকে সমস্ত নির্দেশ পালনের হলফনামা জমা দিতে বলা হয়েছে।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মুম্বাই আদালত
- বায়ুদূষণ


