CJP Protest | মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ মুম্বই পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই শুরু বিতর্ক!

Friday, July 24 2026, 5:21 pm
CJP Protest | মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ মুম্বই পুলিশের, ভিডিয়ো ভাইরাল হতেই শুরু বিতর্ক!
highlightKey Highlights

নিট কাণ্ডের প্রতিবাদে মুম্বইয়ের দাদর এলাকায় CJP-র সমর্থনে ছাত্র-যুবদের বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে।


নিট কাণ্ডের প্রতিবাদে মুম্বইয়ের দাদর এলাকায় CJP-র সমর্থনে ছাত্র-যুবদের বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।ভিডিয়োতে দেখা গিয়েছে, সাধারণ পোশাকে থাকা এক পুলিশকর্মী এক মহিলা বিক্ষোভকারীকে জোর করে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ওই সময়ে এক পুলিশকর্মী মহিলার গায়ে অভব্য ভাবে হাত দেন। তবে মুম্বই পুলিশের দাবি, ভাইরাল ভিডিয়োটি বিভ্রান্তিকর। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট পুলিশকর্মী আসলে একজন পুরুষ বিক্ষোভকারীকে আটক করার চেষ্টা করছিলেন, সেই সময়ে ভিড়ের মধ্যে ওই মহিলা চলে আসায় ভিডিয়ো দেখে ভুল ধারণা তৈরি হয়েছে। পুলিশের দাবি, কোনও মহিলা বিক্ষোভকারীর সঙ্গে অসদাচরণ বা শ্লীলতাহানির ঘটনা ঘটেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File