Mumbai | সকালে ব়্যাপিডো ড্রাইভার, রাতে জঙ্গি! মুম্বইয়ে মেট্রো স্টেশন থেকে গ্রেপ্তার সন্দেহভাজন জইশ সদস্য
Saturday, October 24 2026, 5:47 am

Key Highlightsমুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর(JeM) সদস্য মহম্মদ হাসান আবু সারমাদ আখতার।
পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগসূত্র রয়েছে, এই সন্দেহে মহারাষ্ট্র এটিএস মুম্বইয়ের মাহিম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, বছর ৩৩ বয়সি মহম্মদ হাসান আবুর মোবাইল ফোন থেকে ‘জৈশ-ই-মহম্মদ’ প্রধান মাসুদ আজহারের অডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে। তদন্তকারী সংস্থার মতে, হাসান দিনের বেলা র্যাপিডো রাইডার হিসেবে কাজ করতো এবং পারফিউম বিক্রি করতো। হাসানের বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসবাদী প্রচার চালানো এবং এলাকায় ধর্মীয় উত্তেজনা তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৯৬(১)-এ মামলা দায়ের হয়েছে।


