Fire Accident | ভররাতে মুম্বাইয়ের বহুতলে লাগলো আগুন! পুড়ে মৃত ১ শিশু-সহ ২

Wednesday, August 12 2026, 4:28 am
Fire Accident | ভররাতে মুম্বাইয়ের বহুতলে লাগলো আগুন! পুড়ে মৃত ১ শিশু-সহ ২
highlightKey Highlights

মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিম (Vile Parle West) এলাকার ১২-তলার ওই আবাসনের ১১ তলায় আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বছরের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।


মুম্বাইয়ের এক বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বছরের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং দমকল সূত্রে খবর, মঙ্গলবার রাত ১০টা নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লে পশ্চিম এলাকার ১২-তলার ওই আবাসনের ১১ তলায় আগুন লাগে। প্রায় ৪ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুড়ে গিয়েছে বৈদ্যুতিক তার, সরঞ্জাম, এয়ারকন্ডিশন ইউনিট, গৃহস্থালির জিনিস, সোফা, বিছানা, ফলস সিলিং এবং রান্নাঘরের বাসনপত্র। দ্রুত খবর পেয়ে ঘটনাটহলে পৌঁছয় দমকল। অগ্নিকাণ্ডের ঘটনায় ২ বছরের এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম আবির (২) এবং অঙ্কিতা (২৩)। ছ’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দমকলের দু'জন কর্মী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File