Mumbai Accident | শোভাযাত্রা করে আনা হচ্ছিল গণেশমূর্তি! কাঠামো উল্টে মুম্বইয়ে মৃত ২, আহত ৫!
Sunday, August 23 2026, 5:12 am

Key Highlightsশনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় গণেশমূর্তি শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসার সময়ে বিশাল মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে।
গণপতি বাপ্পার আরাধনার প্রস্তুতিতে সাজছে মুম্বই। তাঁর আগেই বিপত্তি। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের ভূলেশ্বর এলাকায় শোভাযাত্রা করে মণ্ডপে নিয়ে আসা হচ্ছিল গণেশমূর্তি। হঠাৎ বিশাল মূর্তি বহনকারী কাঠামো হঠাৎ উল্টে পড়ে আহত হয় দুই জন। রাত প্রায় ৯টা ৫১ মিনিট নাগাদ ভূলেশ্বরের জয় আম্বে চৌকের কাছে কবুতরখানা এলাকায় বালারাম মার্চেন্ট রোডে দুর্ঘটনাটি ঘটে। মূর্তিটির উচ্চতা ২২ ফুটেরও বেশি। কাঠামো পড়ে আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে দুই শিশুও রয়েছেন। দুর্ঘটনায় মৃত দুই জনের নাম সঙ্কেত নেভশে (৩৩) এবং ব্রিজেশ হেমন্ত যোশী (৩০)। আহতদের মধ্যে রয়েছেন ৩৮ বছরের বৈভব, ২৫ বছরের পবন চৌরাসিয়া এবং ২৬ বছরের কুণাল কাশিদ। ঘটনার খবর পেয়েই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মুম্বাই পুলিশ
- গণেশ চতুর্থী
- পথদুর্ঘটনা
- উদ্ধারকার্য


