Supreme Court | একাধিক দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ়, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল!
Friday, July 31 2026, 7:00 am

Key Highlightsহাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূল।
হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ তৃণমূল। গত ১৮ জুন বিধাননগর সাইবার থানায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস লিখিত অভিযোগ করেছিলেন। তাঁর, দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি লেনদেন হয়েছে। সেই ভিত্তিতে ইডি একটি মামলা নথিভুক্ত করে (ইসিআইআর) তদন্তে নেমে তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেয়। ইডির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। কিন্তু ইডির সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে চায়নি কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল। মামলাটি আগামী ৩ অগস্ট বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চে উঠতে পারে।


