Local Train Cancel | হাওড়ায় ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং ব্লকের জেরে বাতিল একাধিক লোকাল, এক্সপ্রেসের রুটেও কাটছাঁট!
Tuesday, July 21 2026, 4:06 am

Key Highlightsহাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে দীর্ঘসময় ধরে নন-ইন্টারলকিং ব্লক চলবে।
ফের দুর্ভোগ ট্রেন যাত্রীদের। হাওড়া স্টেশনের পরিকাঠামো উন্নয়নে দীর্ঘসময় ধরে নন-ইন্টারলকিং ব্লক চলবে। হাওড়ার ২৪ নম্বর প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং ব্লক কার্যকর থাকবে। এই সময়ে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন বদল করা হয়েছে এবং একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেল জানিয়েছে, ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টার নন-ইন্টারলকিং ব্লক কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু ও শেষের স্টেশন বদল করা হয়েছে। হাওড়ার বদলে বহু ট্রেন ছাড়বে সাঁতরাগাছি ও শালিমার থেকে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হাওড়া
- ট্রেন
- ট্রেন বাতিল
- লোকাল ট্রেন


