Multi Asset Fund | মাল্টি অ্যাসেট ফান্ডে বিপুল লক্ষ্মীলাভ, ৩ বছরে AUM বাড়ল ৪৮৭%!
Monday, October 5 2026, 5:49 am

Key Highlightsশেয়ার বাজারের পাশাপাশি সোনা বা ঋণপত্রে এক ছাদের তলায় লগ্নির সুযোগ দিতে নজর কাড়ছে মিউচুয়াল ফান্ডের 'মাল্টি অ্যাসেট ফান্ড'।
শেয়ার বাজারের পাশাপাশি সোনা বা ঋণপত্রে এক ছাদের তলায় লগ্নির সুযোগ দিতে নজর কাড়ছে মিউচুয়াল ফান্ডের 'মাল্টি অ্যাসেট ফান্ড'। ইক্যুইটি, ডেট ও কমোডিটি-প্রতিটিতে অন্তত ১০% লগ্নি থাকায় ঝুঁকি সামলে রিটার্ন মিলছে চমৎকার। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অগস্টে যেখানে এই ফান্ডের AUM ছিল ৩৫,২৮৮ কোটি টাকা, ২০২৬ সালের অগস্টে তা ৪৮৭% বেড়ে দাঁড়িয়েছে ২.০৭ লক্ষ কোটি টাকায়। ফোলিও সংখ্যা ১২.১৯ লাখ থেকে বেড়ে ছুঁয়েছে ৬০.১৭ লাখ। বিশেষজ্ঞদের মতে, ফান্ডের প্রায় ২৫% সোনা ও রুপোয় থাকা এবং ২০২৫-২৬ সালে বুলিয়ানের রেকর্ড বৃদ্ধিই এই ফান্ডে লগ্নিকারীদের আগ্রহ বাড়িয়েছে। তবে শুধু অতীত রিটার্ন না দেখে সব দিক খতিয়ে লগ্নির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ব্যবসা বাণিজ্য


