Mukutmanipur | রোপওয়ে থেকে মিনি জু, পর্যটক ফেরাতে একাধিক উদ্যোগ মুকুটমণিপুরে!
Thursday, August 27 2026, 6:19 am

Key Highlights২০২৫-২৬ সালে সেই সংখ্যা প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে। কেন পর্যটকদের সংখ্যায় ভাটা পড়েছে? স্থানীয় ব্যবসায়ীদের মতে, মুকুটমণিপুরে লেক, নৌকা বিহার ও ডিয়ার পার্ক ছাড়া আর কিছুই দেখার নেই।
নভেম্বর থেকে ফেব্রুয়ারি, শীতের মরশুমে শয়ে শয়ে পর্যটক ভিড় জমান বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাঙন ধরেছে পর্যটকদের ঢলে। এই এলাকার পর্যটনে উন্নতির জন্য একাধিক পদক্ষেপ নিলো রাজ্য সরকার। হুল দিবসের অনুষ্ঠানে মুকুটমণিপুরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন। পর্যটকদের কাছে মুকুটমণিপুরকে আর্কষণীয় করে তুলতে পরেশনাথ মন্দির থেকে ড্যামের ওপারে গোপালপুর পর্যন্ত রোপওয়ে তৈরী করা হচ্ছে। বন পুকুরিয়া ডিয়ার পার্ক সংস্কার করে সেখানে মিনি জু তৈরির ঘোষণা করা হয়েছে। পরেশনাথ মন্দির সহ বারঘুটুর সংস্কার-সহ রাস্তা ঘাট শৌচালয়, পানীয় জল, নিরাপত্তা-সহ একাধিক উন্নয়নের কাজ মুকুটমণিপুরে।
- Related topics -
- রাজ্য
- পর্যটন কেন্দ্র
- পর্যটক
- tourism
- পশ্চিমবঙ্গ


