Mukul Roy | প্রয়াত বঙ্গ রাজনীতির একদা ‘চাণক্য’, চলে গেলেন মুকুল রায়!

Monday, February 23 2026, 4:06 am
Mukul Roy | প্রয়াত বঙ্গ রাজনীতির একদা ‘চাণক্য’, চলে গেলেন মুকুল রায়!
highlightKey Highlights

রবিবার রাত দেড়টা নাগাদ নিউ টাউনের একটি হাসপাতালে প্রয়াত হন মুকুল রায়।


৭৩ বছর বয়সে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। রবিবার রাত দেড়টা নাগাদ নিউ টাউনের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবারই। বলা বাহুল্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন মুকুল। রাজ্যসভার সাংসদ হিসেবেও নির্বাচিত হন। পালন করেছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রক ও রেল প্রতিমন্ত্রীর দায়িত্বও। ২০১৭ সালে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, ২০২১ সালে পুনরায় তৃণমূলে ফিরে যান। মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File