Suvendu-Ambani | বাংলায় শিল্পে বিনিয়োগ টানতে মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

Tuesday, September 22 2026, 4:32 am
Suvendu-Ambani | বাংলায় শিল্পে বিনিয়োগ টানতে মুকেশ অম্বানির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
highlightKey Highlights

বাংলায় শিল্পে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


বাংলায় শিল্পে বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মুম্বইয়ে দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ অম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’-তে এক হাইভোল্টেজ বৈঠকে বসেন তিনি। বৈঠকে অম্বানি ও অনন্ত অম্বানির সঙ্গে সৌজন্য বিনিময়ের পাশাপাশি মুকেশ অম্বানিকে কালীঘাটের মা কালীর মূর্তি উপহার দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাজ্যে রিলায়েন্সের ব্যবসার বিস্তার ও বিভিন্ন ক্ষেত্রে নতুন বিনিয়োগের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বড় শিল্প ও কর্মসংস্থানে বিশেষ জোর দিয়েছে বিজেপি সরকার। এর আগে জুলাই মাসে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, রাজ্যে ‘গুন্ডা ট্যাক্স’ বন্ধ হওয়ায় বিমুখ শিল্পপতিরা পুনরায় বাংলায় ফিরছেন। একইসঙ্গে রাজ্যে টাটাকে ফেরানোরও অঙ্গীকার করেছেন তিনি। অম্বানির সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকের জেরে আগামী দিনে রাজ্যে শিল্প ক্ষেত্রে বড় বিনিয়োগের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File