Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৭টি অভিযোগ, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের

Friday, March 13 2026, 3:50 pm
Gyanesh Kumar | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৭টি অভিযোগ, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব বিরোধীদের
highlightKey Highlights

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আনা এই প্রস্তাবে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত ১৯৩ জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে।


বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবি জানিয়ে প্রস্তাব জমা দিল ইন্ডিয়া জোট। সূত্রের খবর, লোকসভায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সহ অন্তত ১৯৩ জন সাংসদের স্বাক্ষর জোগাড় হয়েছে। নিয়ম অনুযায়ী, ওই প্রস্তাব সংসদের দুই কক্ষেই জমা দিয়েছে বিরোধীরা। বিরোধী শিবিরের অভিযোগ, সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক আচরণ’, ‘নির্বাচনী জালিয়াতির তদন্তে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি’ ও এসআইআর-এর মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File