Ram Mandir | ৩,৫০০ কোটি প্রণামীর বেশিটাই গায়েব! রামমন্দিরের প্রণামী দুর্নীতির প্রাথমিক রিপোর্ট জমা দিল সিট!

Thursday, June 25 2026, 1:57 pm
Ram Mandir | ৩,৫০০ কোটি প্রণামীর বেশিটাই গায়েব! রামমন্দিরের প্রণামী দুর্নীতির প্রাথমিক রিপোর্ট জমা দিল সিট!
highlightKey Highlights

অযোধ্যার রামমন্দিরের প্রণামী দুর্নীতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল (সিট)৷


অযোধ্যার রামমন্দিরের প্রণামী দুর্নীতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিল বিশেষ তদন্তকারী দল (সিট)৷ সূত্রের খবর, অযোধ্যায় রামমন্দির নির্মাণের লক্ষ্যে ২০২০ সালে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ তৈরি হয়েছিল। সেই সময় থেকে শুরু করে এ যাবৎ রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না। কিন্তু এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ নেই, এমনই জানানো হয়েছে সিট–এর প্রাথমিক রিপোর্টে। নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও। দিনের পর দিন যে ভাবে বিপুল অঙ্কের নগদ এবং দানের সামগ্রী চুরি হয়েছে, ট্রাস্টের পরোক্ষ বা প্রত্যক্ষ মদত ছাড়া তা সম্ভব নয়, দাবি উত্তরপ্রদেশ পুলিশের সিট রিপোর্টে। এই মর্মেই অযোধ্যার রামমন্দির ট্রাস্ট ভেঙে নতুন পরিচালন পর্ষদ গড়ার সুপারিশও করেছে সিট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File