Sumit Roy | জমি দুর্নীতির টাকা সোজা যেত সুমিতের দপ্তরে! সিআইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

Sunday, September 13 2026, 11:05 am
Sumit Roy | জমি দুর্নীতির টাকা সোজা যেত সুমিতের দপ্তরে! সিআইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!
highlightKey Highlights

শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির জমা দেওয়া চার্জশিটে উঠে এসেছে বিস্ফোরক তথ্য।


শালবনি জমি দুর্নীতি মামলায় সিআইডির জমা দেওয়া চার্জশিটে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। অভিযোগ, উদ্বাস্তুদের জন্য বরাদ্দ সরকারি জমি দখল করে জালিয়াতি চালানো হতো। তদন্তকারীদের দাবি, এই চক্রের মূল মাথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়। প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা জমি জালিয়াতির বিপুল অর্থ সুমিতের অফিসে পৌঁছে দিতেন। অভিষেকের দুই দেহরক্ষী ও গাড়িচালকদের জেরা করে এই লেনদেনের তথ্য মিলেছে। সিআইডি জানায়, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭ কোটি টাকা জমা পড়ে, যার উৎস তিনি জানাতে পারেননি। মেদিনীপুর আদালতে সিআইডি দাবি করেছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুমিত রায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File