WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Mojtaba Khamenei | গুরুতর আহত ইরানের সুপ্রিম লিডার মোজতবা, রয়েছেন রাশিয়ায়? পুতিনের প্রস্তাবে চাঞ্চল্য
Tuesday, March 17 2026, 3:55 pm

Key Highlightsপ্রতিবেদনে বলা হয়েছে, মোজতবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পুতিন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তিনি কথা বলেন।
গুঞ্জন, আমেরিকা এবং ইজরায়েলের হামলায় আহত ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। বর্তমানে তিনি রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এক সংবাদসংস্থা দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পুতিন। মোজতবাকে রাশিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। প্রতিবেদনের দাবি, গত বৃহস্পতিবার রুশ যুদ্ধ বিমানে করে মস্কোতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডারকে। যদিও পুতিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, “আমরা এ ধরনের প্রতিবেদন নিয়ে কোনও মন্তব্য করি না।"
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ইরান
- ইজরায়েল
- ইজরায়েল
- ভ্লাদিমির পুতিন
- অসুস্থ


