Mohun Bagan | হ্যামস্ট্রিংয়ে চোট, মরশুম থেকে ছিটকে গেলেন আশিস রাই, কপালে ভাঁজ মোহনবাগানের
Thursday, February 5 2026, 2:50 pm

Key Highlightsসাংবাদিক বৈঠকে তিনি জানালেন মোহনবাগানের অনুশীলন চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই।
মোহনবাগানের হেড কোচ হওয়ার পরে বৃহস্পতিবারই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সের্জিও লোবেরা। সাংবাদিক বৈঠকে তিনি জানালেন মোহনবাগানের অনুশীলন চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। এর জেরে গোটা মরশুম থেকে ছিটকে গিয়েছেন তিনি। দলের টালমাটাল পরিস্থিতি নিয়ে লোবেরা বলেন, ‘এই ড্রেসিংরুম আমার তৈরি নয়। নতুন কোচ হিসেবে এটা একটা চ্যালেঞ্জ। তবে প্রতিভাবান ও যোগ্য বলেই এই ফুটবলাররা খেলছেন মোহনবাগানের মতো ক্লাবে। এই স্কোয়াড নিয়ে আমি খুবই খুশি। কোচ থেকে ফুটবলার, দিন শেষে প্রত্যেকেই পেশাদার। তাই দলকে সাফল্য এনে দেওয়াই একমাত্র লক্ষ্য।’
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- আইএসএল


