Mohun Bagan vs Punjab FC | পাঞ্জাবকে ৩:২ গোলে উড়িয়ে দুরন্ত জয় মোহনবাগানের!

Sunday, April 12 2026, 4:37 pm
Mohun Bagan vs Punjab FC | পাঞ্জাবকে ৩:২ গোলে উড়িয়ে দুরন্ত জয় মোহনবাগানের!
highlightKey Highlights

পাঞ্জাবের বিরুদ্ধে দু-দু’বার পিছিয়ে পড়েও ৩:২ গোলে দুরন্ত জয় মোহনবাগানের।


যুবভারতীতে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেললো সার্জিও লোবেরার দল। সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে খেলতে নামে দুই দল। প্রথমার্ধের ১২ মিনিটেই গোল করে পাঞ্জাব। ড্যানি রামিরেজের গোলে এগিয়ে যায় তাঁরা। ১৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। ২৯ মিনিটে অনবদ্য গোল শোধ জেমি ম্যাকলারেনের। প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১:১। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পাঞ্জাবকে এগিয়ে দেন ইফইং। ৭৪ মিনিটে গোল শোধ সামাদের। দ্বিতীয়ার্ধের বাড়তি সময়ে জয়সূচক গোল কামিন্সের। ৩:২ গোলে জয় মোহনবাগানের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File