WB নির্বাচন ২০২৬TMC94BJP194LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Mohun Bagan vs East Bengal | হকি ডার্বির রং সবুজ-মেরুন! ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানের ছেলেরা
Saturday, April 11 2026, 5:23 pm

Key Highlightsকলকাতা প্রিমিয়ার হকি লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল মোহনবাগান।
কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে জয় সবুজ মেরুনের। শনিবার যুবভারতীর হকি স্টেডিয়ামে খেলতে নেমে প্রথমার্ধেই ২:০ গোলে এগিয়ে যায় সবুজ মেরুন। গোল দু’টি করেন সবুজ মেরুনের অভ্রান সুদেব এবং অর্জুন শর্মা। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরে লাল হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে একটি গোল শোধ করেন প্রতাপ লাকরা। তবে শেষরক্ষা হয়নি। ৩:১ ব্যবধানে মোহনবাগানকে এগিয়ে দেন মহম্মদ রাহিল। এই খেতাব জয়ের জন্য ৪ লক্ষ টাকা করে পাচ্ছেন সবুজ মেরুন খেলোয়াড়রা। বাগান সচিব সৃঞ্জয় বোস ব্যক্তিগতভাবে ২ লক্ষ টাকা পুরস্কার মূল্য দেবেন সবুজ মেরুন হকি খেলোয়াড়দের।


