ISL | দেবীপক্ষে দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান! মিগুয়েলের ম্যাজিকে দিল্লিবধ, স্বস্তির জয় মোহনবাগানের!
Friday, October 16 2026, 4:55 pm

Key Highlightsপিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে দিল্লি এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।
প্রথম ম্যাচে হারের পর দেবীপক্ষে দিল্লির বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে দিল্লি এফসি-কে ২-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথমার্ধে ঘরের মাঠের দল দিল্লির গতি ও আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল মোহনবাগান। ২৩ মিনিটে নামতের গোলে এগিয়েও গিয়েছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ছবিটা সম্পূর্ণ বদলে যায়। ৫৫ মিনিটে লি আরউইন গোল করে সমতা ফেরান। এর ঠিক চার মিনিটের মধ্যে, ৫৯ মিনিটে মিগুয়েল ফিগুয়েরা গোল করে দলের জয় নিশ্চিত করেন। আপুইয়ার পাস থেকে মিগুয়েলের এই গোল এবং তাঁর দুর্দান্ত পারফরম্যান্স কোচ প্যানোসকে বড় স্বস্তি দিল। দেবীপক্ষে এই জয়ে সবুজ-মেরুন শিবিরে আনন্দের জোয়ার বইছে।


