Mohun Bagan | ময়দানে মোহনবাগানি মাস্তানি! লিগ-শিল্ড জিতে উচ্ছসিত ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস দত্ত
Friday, October 9 2026, 7:05 am

Key Highlightsদেবাশিস দত্ত জানান, জোর করে উত্তর-পূর্ব ভারতে খেলানোর ক্লান্তি না থাকলে ডুরান্ড ট্রফিও আসত।
IFA শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গলকে হারানোর পর প্রতিপক্ষকে একহাত নিলেন মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত। এদিন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ময়দানে একজন শীর্ষকর্তা আছেন, তাঁর মুখের কথা কেড়ে নিয়েই বলি—আজকে ময়দানে মাস্তানি করে মোহনবাগান ম্যাচ জিতেছে। মাঠে মোহনবাগানের ফুটবলের মধ্যেই মাস্তানি ফুটে উঠেছে এবং দল দেখিয়ে দিয়েছে মাঠের ভেতর কী ভাবে মাস্তানি করতে হয়।’ মরশুমের তিনটি টুর্নামেন্টের মধ্যে দুটিতে চ্যাম্পিয়ন এবং ডুরান্ড কাপে রানার্স হয়েছে দল। তাঁর দাবি, ডুরান্ডে জোর করে উত্তর-পূর্ব ভারতে না খেললে সেই ট্রফিও আসত। দলের ভবিষ্যতে নিয়ে তাঁর মত, ‘ম্যাকলারেন বা মিগুয়েলের মতো সহকারী স্ট্রাইকার পাশে থাকলে দল আগামী আইএসএলে আরও বিধ্বংসী ফুটবল খেলবে।’
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ইস্টবেঙ্গল
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- মোহনবাগান
- ইমামি ইস্টবেঙ্গল
- আইএফএ
- কলকাতা ডার্বি


