Mohun Bagan | “ট্রফি থাকবে ক্লাবেই”- কলকাতা লিগ ট্রফি হাতে পেয়েই জানিয়ে দিলেন মোহনবাগান সভাপতি
Wednesday, September 23 2026, 3:43 pm

Key Highlightsসায়ন বন্দ্যোপাধ্যায় সিএফএল ট্রফি সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে নিয়ে গেলেন। ক্লাব সভাপতি জানালেন, “এবার থেকে ট্রফি থাকবে ক্লাবেই।”
মহামেডান স্পোর্টিংকে ৩:২ গোলে হারিয়ে আট বছর পরে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এদিন বললেন, “ট্রফি জিতলে খেলোয়াড়রাই ট্রফি নিয়ে আসে, কর্মকর্তাদের গাড়িতে নয়। আমাদের প্রথম চেষ্টা ছিল এটিকে নাম সরানো। আলোচনার মাধ্যমে কমিটি তাতে সফল হয়েছে। এর পরেই চেষ্টা ছিল, ট্রফি যেন ক্লাব তাঁবুতে রাখা যায়। ম্যানেজমেন্টের কাছে আমরা কৃতজ্ঞ। আজ সকালেই ওদের সঙ্গে কথা হয়েছে। ওরাও রাজি হয়েছে। তাই এখন থেকে ট্রফি এখানেই থাকবে। আইএফএ শিল্ড জিতলেও ট্রফি ক্লাবেই থাকবে।” বুধবারের ক্লাবে ট্রফি রাখার প্রতিশ্রুতিই কার্যত বাস্তবায়িত হল।
- Related topics -
- খেলাধুলা
- মোহনবাগান
- মোহনবাগান সুপার সুপারজায়ান্ট
- এটিকে মোহনবাগান
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবলার
- ফুটবল প্রশিক্ষক
- ফুটবল লেজেন্ড


