Tutu Bose | আশঙ্কাজনক অবস্থা টুটু বসুর, হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ভেন্টিলেশনে!

Tuesday, May 12 2026, 6:48 am
Tutu Bose | আশঙ্কাজনক অবস্থা টুটু বসুর, হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ভেন্টিলেশনে!
highlightKey Highlights

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু।


হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু। সোমবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হন তিনি। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাঁর। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথম থেকেই টুটু বসুকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত থেকে ভর্তি থাকলেও এখনও জ্ঞান ফেরেনি তাঁর। বলা বাহুল্য, বেশ কিছুদিন ধরেই অসুস্থ মোহনবাগান ক্লাবের অন্যতম প্রাণপুরুষ টুটু বসু। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতেন না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File