Mohun Bagan | ৩ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে এলেন ছাংতে! মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগানে অ্যাটাকিং মিডিও

Saturday, August 1 2026, 2:37 pm
Mohun Bagan | ৩ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে এলেন ছাংতে! মুম্বই সিটি এফসি ছেড়ে মোহনবাগানে অ্যাটাকিং মিডিও
highlightKey Highlights

ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার লালিনজুয়ালা ছাংতেকে দলে নীল মোহনবাগান। ৩ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে যোগ দিচ্ছেন ভারতের এই সেরা অ্যাটাকিং মিডিও।


ডুরান্ড কাপে ইতিমধ্যেই ইস্টবেঙ্গলকে ১:০ গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান। এবার দলবদলের বাজারে সবুজ মেরুন শিবির। মুম্বই সিটি এফসি থেকে মোহনবাগান ক্লাবে যোগ দিচ্ছেন লালিনজুয়ালা ছাংতে। তিন বছরের চুক্তিতে দলে যোগ দিচ্ছেন ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার। নতুন দলে যোগ দিয়েই আশাবাদী ছাংতে। এদিন একটি সাক্ষাৎকারে তিনি জানালেন,“ভারতের যে কোনও ফুটবলারই চায় সবুজ মেরুন জার্সি পরে খেলতে। ছোটবেলা থেকেই ভাবতাম কলকাতায় যদি খেলতে যাই তবে মোহনবাগানেই খেলব। সেই স্বপ্ন আমার পূরণ হল। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ ঐতিহ্য এবং সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। কলকাতার মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবনই অসম্পূর্ণ থেকে যেত।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File