Mohan Bhagwat | 'অশুভ শক্তিগুলি ভারতকে নিশানা করছে', সতর্ক করলেন মোহন ভাগবত
Tuesday, October 20 2026, 7:25 am

Key Highlightsমোহন ভাগবত দাবি করলেন, বর্তমান নেতৃত্বের অধীনে ভারতের উত্থান হজম করতে না পেরে, দেশে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে ‘আসুরিক শক্তি’।
নাগপুর মেট্রোপলিটনে বিজয়া দশমী অনুষ্ঠানে বক্তৃতা রাখতে এসেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার তিনি বললেন, ভারতের উত্থান হজম করতে না পেরে, দেশে সরকার পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে ‘আসুরিক শক্তি’। ভাগবত বলেন, ‘‘গত দু’-চার দিনে যে খবরগুলি আসছে, সেগুলিতে কান দিন। সারা বিশ্বে কী ঘটছে, তা দেখুন। ফ্রান্স ও আলবেনিয়ায় কী হচ্ছে, বাংলাদেশে কী ঘটেছে, নেপালে কী ঘটেছে—সেদিকে নজর দিন।’’ তিনি আরও বলেন, ‘‘ওরা বলে, সরকার পরিবর্তন হলেই পরিস্থিতি বদলে যাবে। কিন্তু এমনটা কখনও হয়নি।’’ ভাগবতের অভিযোগ, ভারতেও একই ধরনের চেষ্টা চালানো হচ্ছে। ভাগবত বলেন, ‘‘এই অশুভ শক্তিগুলি সেটা জানে। আর সেই কারণেই ভারত তাদের নিশানা।’’
- Related topics -
- দেশ
- মোহন ভাগবত
- আরএসএস
- পশ্চিমবঙ্গ


