Humayun Kabir | ২৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরপর চেক বাউন্স, হুমায়ুন কবীরকে ‘তাড়িয়ে’ দিল মহামেডান স্পোর্টিং!
Thursday, August 6 2026, 11:41 am

Key Highlightsক্লাবের সব আর্থিক সমস্যা মেটাতে অন্তত ২৫ কোটি টাকা ক্লাবকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবীর।
ক্লাবের সব আর্থিক সমস্যা মেটাতে অন্তত ২৫ কোটি টাকা ক্লাবকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু যাবতীয় প্রতিশ্রুতির একটাও পূরণ করেননি তিনি। বরং তাঁর সই করা একটার পর একটা চেক বাউন্স করেছে। এহেন পরিস্থিতিতে নওদার বিধায়ককে ক্লাব থেকে ‘তাড়িয়ে’ দিল মহামেডান স্পোর্টিং। বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে ক্লাবের কার্যকরী কমিটি। সেখানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সভাপতির পদ থেকে সরানো হবে হুমায়ুনকে। নতুন সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে গজল জাফরকে। উল্লেখ্য, বাংলায় পালাবদলের পরই ঢেলে সাজানো হয় মহামেডান ম্যানেজমেন্ট। ক্লাবের সভাপতি পদে বসেন নওদা এবং রেজিনগরের বিধায়ক।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- মহামেডান
- হুমায়ুন কবীর


