Durand Cup | দুরন্ত লড়াইয়ের পরও 'অনামী' সমলেশ্বরীর কাছে হার, ডুরান্ড কাপে হতাশ করলো মহামেডান
Sunday, August 2 2026, 5:03 pm

Key Highlightsমহামেডান প্রথম ম্যাচে এফসি বেনারসকে ৪:০ হারালেও, দ্বিতীয় ম্যাচে সমলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে ২-৩ গোলে পরাজিত হয়েছে।
এফসি বেনারসকে ৪-০ গোলে উড়িয়ে ডুরান্ড কাপে অভিযান শুরু করেছিল মহমেডান স্পোর্টিং। তবে দ্বিতীয় ম্যাচেই স্বপ্নভঙ্গ। অনামী সমলেশ্বরী স্পোর্টিংয়ের কাছে ২:৩ গোলে পরাজিত সাদা-কালো ব্রিগেড। এদিন ম্যাচের শুরুতেই বাসিত এবং মারাট তারেকের গোলে এগিয়ে যায় সমলেশ্বরী। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে পিছিয়ে থেকেই। দ্বিতীয়ার্ধে লালথানকিমা ও লালনাইহসাকার গোলে সমতা ফিরলেও, ৮১ মিনিটে বীর অরুণের গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে ওড়িশার দল। বাকি সময়ে একাধিক আক্রমণ শানিয়েও সমতা ফেরাতে পারেনি মহমেডান।


