Mohammed Shami | বারবার ‘বঞ্চনা’, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি!

Key Highlightsশুক্রবার রাতে সোশাল মিডিয়ায় বার্তায় লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন তারকা পেসার।
১৩ বছর আগে ৬ নভেম্বর ভারতের টেস্ট দলে অভিষেক হয়েছিল মহম্মদ শামির। টুপি নম্বর ছিল ২৭৯। ২০২৬ সালে একই দিনে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন। শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় বার্তায় ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন তারকা পেসার। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় ৩৬ বছর বয়সি বাংলার পেসার বলেন, “আজ আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এই ছোট্ট গ্রাম থেকে উঠে এসে দেশের হয়ে খেলেছি। সবার আগে আল্লাকে ধন্যবাদ দেব। তিনি আমাকে ভাবনার থেকেও বেশি দিয়েছেন। মা-বাবা, পরিবার, সতীর্থদের কাছেও কৃতজ্ঞ। প্রচুর পরিশ্রম করেছি, অনেক উত্থানপতন দেখেছি। কিন্তু কখনও হার মানিনি। ভারতীয় দলের জার্সির জন্য ফের উঠে দাঁড়িয়েছি। তাই ৬ নভেম্বর আমার কাছে ২৭৯ নম্বর টুপি ও লাল বল আছে। আজ আমার অভিষেকের ১৩ বছর হল। ধন্যবাদ জানাতে চাই সমর্থকদেরও। তাঁদের জন্যই আমার নাম হয়েছে। এই ১৩ বছরের সফরকে আজ শেষ করা যাক। সবাই ভালো থাকবেন। বিসিসিআই ও বাংলা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই।”
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- মহম্মদ শামি
- অবসর
- টেস্ট ম্যাচ


