Mohammed Shami | রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ শামি? উত্তরপ্রদেশে ভোটের আগে জল্পনা

Sunday, November 29 2026, 3:25 pm
Mohammed Shami | রাজনীতির পিচে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মহম্মদ শামি? উত্তরপ্রদেশে ভোটের আগে জল্পনা
highlightKey Highlights

নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে দেখা করলেন মহম্মদ শামি (Mohammed Shami)।


সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে দেখা করলেন মহম্মদ শামি (Mohammed Shami)। রবিবার, ২৯ নভেম্বর নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের সঙ্গে দেখা করলেন ভারতীয় দলের তারকা পেসার। শামি-নীতীনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি কুনওয়ার বাসিত আলিও। জল্পনা, নির্বাচনের আগেই রাজনীতিতে যোগ দিতে পারেন তিনি। যদিও বিজেপির তরফে তাঁর যোগদান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল বিজেপির ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। তাঁরই পদানুসরন করতে পারেন শামিও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File