Mohammed Shahabuddin | বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মহম্মদ সাহাবুদ্দিন!

Friday, July 24 2026, 3:09 pm
Mohammed Shahabuddin | বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মহম্মদ সাহাবুদ্দিন!
highlightKey Highlights

আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।


জল্পনায় সিলমোহর। বাংলাদেশের রাষ্ট্রপতির পদ ছাড়লেন মহম্মদ সাহাবুদ্দিন। জানা গিয়েছে, গত মে মাসে সাহাবুদ্দিন লন্ডন সফরে গিয়েছিলেন। সেই সময় শেখ হাসিনার সঙ্গে তাঁর কথা হয় টেলিফোনে। মনে করা হচ্ছে, এর জেরেই তাঁকে ইস্তফা দিতে হল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনও কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই মতো স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File