Swaminarayan Temple | প্যারিসে স্বামী নারায়ণ মন্দিরের ভার্চুয়াল উদ্বোধন করলেন মোদি!
Monday, September 7 2026, 10:10 am

Key Highlightsরবিবার ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই পদক্ষেপ ভারত-ফ্রান্স সাংস্কৃতিক সম্পর্কে এক নয়া মাইলফলক।
ফ্রান্সের প্যারিসে সম্প্রতি উদ্বোধন হলো দৃষ্টিনন্দন স্বামী নারায়ণ মন্দির। রবিবার ভার্চুয়ালি এই অনুষ্ঠানের সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই পদক্ষেপ ভারত-ফ্রান্স সাংস্কৃতিক সম্পর্কে এক নয়া মাইলফলক। সম্পূর্ণ ভারতীয় স্থাপত্যরীতি ও ফরাসি ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে তৈরি এই মন্দিরকে তিনি ‘মেড ইন ইন্ডিয়া, বিল্ট ইন ফ্রান্স’-এর চমৎকার উদাহরণ বলে উল্লেখ করেন।প্যারিসের বুসি-সাঁ-জর্জ এলাকায় নির্মিত এই মন্দিরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন মহন্ত স্বামী মহারাজ। মোদি বলেন, প্রযুক্তি, প্রতিরক্ষা ও মহাকাশের পাশাপাশি দুই দেশের এই সাংস্কৃতিক বন্ধন সুদূরপ্রসারী হবে। এটি সমগ্র ইউরোপের মানুষের উপকারে আসবে এবং ফ্রান্সের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।
- Related topics -
- আন্তর্জাতিক
- প্যারিস
- ফ্রান্স
- নরেন্দ্র মোদি


